আইসিইউতে খল অভিনেতা সাদেক বাচ্চু

খল অভিনেতা সাদেক বাচ্চুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। গত রোববার (৬ সেপ্টেম্বর) রাতে সাদেক বাচ্চুকে ভর্তি করা হয় হাসপাতালে। দেখাযায় গত পাঁচ দিনেও কমেনি জ্বর-ঠান্ডা বরং আরও বেড়েছে।

সাদেক বাচ্চুর মেয়ে মেহজাবিন জানান, গত মঙ্গলবার উপসর্গ থাকায় চিকিৎসকরা আব্বুর কোভিড ১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে। আজ বৃহস্পতিবার নমুনা পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা। আব্বু করোনায় আক্রান্ত কি না তা বুঝাযাবে রেজাল্ট পাওয়ার পর। বুধবার থেকে আব্বুর আবার বুকে ব্যথা দেখা দিয়েছে। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর