পঞ্চগড় জেলার বোদা উপজেলায় খায়রুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, বাড়ির পাশেই খায়রুলের একটি মুদি দোকান রয়েছে। আজ দুপুরে তার দোকানের বিদ্যুৎ লাইন খোলার সময় তারের ফুঁটো টিনে লেগে সে বিদ্যুৎতায়িত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর (দোকানদার) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/কে.জে.পি