ঢাকার ধামরাই উপজেলায় নিজ বাড়ী থেকে স্বামী-স্ত্রী’র রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নান্নার ইউনিয়নের জলসিন গ্রামের সিলেটপাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে বিষপানে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে ওই দম্পতির মৃত্যু হয়।
নিহতরা হলেন- মোঃ জুয়েল (২৫), সে ধামরাইয়ের জলসিন সিলেট পাড়া এলাকার মনছুর ফকিরের ছেলে। অপরদিকে নিহত রুমি খাতুন (১৮) একই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট গ্রামের বাসিন্দা।
এব্যাপারে নান্নার ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, গতকাল গভীর রাতে গোপালপুর গ্রামের জুয়েল ও তার স্ত্রী রুমি বিষপান করেন। পরে রুমি মারা গেলেও অসুস্থ অবস্থায় স্বামী জুয়েলকে হাসাপাতালে নেয়ার পথে মারা যায়।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, প্রাথমিক ভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বিষপানে হত্যার পর স্বামীও আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বার্তাবাজার/জুলভার্ন