বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৩০, মৃত্যু ৫

বগুড়ায় গত ২৪ ঘন্টায় আরও ৩০ জনের করোনায় শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৭ হাজার ৫৯জন করোনায় আক্রান্ত হলেন। একই সময়ে ৩৪জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৩৩জনে দাঁড়িয়েছে। এছাড়া জেলায় নতুন করে আরও ৫জন মারা যাওয়ায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮জনে।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এতে জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. ফারজানুল ইসলাম বলেন, নতুন আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল মনে হলে তাদের হাসপাতালে স্থানান্তর করা হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর