জাতীয় সংসদের উপ-নির্বাচনে শূন্য হওয়া চারটি আসনের বিএনপি থেকে মনোনয়ন পেতে আগ্রহীদের কাছে ফরম বিক্রি শুরু করেছে বিএনপি।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিএনপি ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি করেছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় ফরম বিক্রি শুরুর পর বিএনপির প্রার্থী হতে ইচ্ছুক তরুণ ব্যবসায়ী বাহাউদ্দিন সাদী ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে প্রথম মনোনয়ন ফরম কেনেন ।
বাহাউদ্দিন সাদী সকাল ১০টায় দলীয় নেতাকর্মীদের একটি মনোরম শোডাউন নিয়ে বিএনপির নয়াপল্টন অফিসে আসেন। বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের কাছে থেকে বাহউদ্দিন সাদী এবারের উপ-নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। স্বাস্থ্যবিধি মেনে নয়াপল্টন কেন্দ্রীয় অফিসের সামনে সাদীর সঙ্গে থাকা নেতা নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।
নয়াপল্টনে ঢাকা-১৮ আসন ছাড়াও অন্য আসনগুলোর মনোনয়ন প্রত্যাশীদেরও ভিড় করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্য প্রার্থীরাও ফরম কিনতে আসবেন বলে জানা গেছে।
সংসদ সদস্যদের মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া চার আসনের উপ-নির্বাচনে একসঙ্গে বিএনপি ফরম বিক্রি করছে । উপ-নির্বাচনে ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ আসনের কয়েক ডজন মনোনয়ন ফরম বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবারও বিএনপি ফরম বিতরণ ও জমা নিবে। আগামী শনিবার দলের পার্লামেন্টারি বোর্ড এই চারটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিবে।
বার্তা বাজার /কে.কে