বরগুনায় ন্যায় বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রুজিনা বেগম নামের ভুক্তভোগী এক নারী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানা যায়, বরগুনার তালতলীতে রুজিনা বেগম নামের এক গৃহবধূকে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান কামাল মোল্লাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে ঔ গৃহবধূ বাদী হয়ে তালতলী থানায় একটি মামলা করেন। এ ঘটনায় ঔ নারী বাদী হয়ে সাগর মুসল্লী,শ্রী সাগর ও উপজেলা যুবলীগে যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা কে আসামী করে ৫ জনকে অজ্ঞাত নামা দিয়ে মামলা দেওয়া হয়।
এবিষয়ে রুজিনা বেগম লিখিত বলেন, তালতলী থানায় আমার দায়ের কৃত মামলার ১নং সাক্ষী জলিলুর রহমানকে নিয়ে তালতলী থানাধীন ৫নং বড় বগী ইউনিয়নের তালতলী বাজারের মনিকা সাতক্ষীরা দধি ঘরের ভেতরে বসে পারিবারিক সমস্যার বিষয়ে কথা বলতে থাকি।
হঠাৎ করে তখন ১নং আসামী মােঃ সাগর এসে মোবাইল দিয়ে আমার ও জলিলুর রহমানের ছবি তুলতে থাকে। আমি আমাদের ছবি মােবাইলে কেন তুলছে জিজ্ঞেস করলে ১নং আসামী মোঃ সাগর আমার শরীরের আপত্তিকর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে এবং অশ্লীল কথা বার্তা বলে। তখন আমি জোর প্রতিবাদ করলে আসমী সাগর আমাকে এলাে পাথারী ভাবে কিল, ঘুষি মারতে থাকে।
তখন ২নং আসামী শ্রী সাগর অন্য আসামীদের খবর দিলে তারা ঘটনাস্থলে আসে। এ সময় ৩নং আসামী কামাল মোল্লা এসে অন্য আসামীদের সহায়তায় আমাকে টেনে নামায়, এবং বলে আমার অফিসে চল। তখন আমি না বাইতে চাইলে চৌরাস্তায় (উজ্জ্বল চত্তর) বসে কামাল মােল্লা আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করা সহ জন সম্মুক্ষে চড় থাপ্পর মারে।
স্থানীয়রা কামাল মােল্লার কাছ থেকে আমাকে উদ্ধার করে এবং আমি দ্রুত থানায় এসে এজাহার দায়ের করি।
রুজিনা বেগম আরও বলেন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও মামলার ৩নং আসামী কামাল মােল্লা মামলা তুলে নেওয়ার জন্য আমাকে চাপ প্রয়ােগ করে আসছে। আমি মামলা না তুলে নিলে আমাকে, আমার মামলার সাক্ষী ও আমার স্বজনদের হত্যার হুমকী দিচ্ছে। কামাল মােল্লা যুবলীগের যুগ্ন আহবায়ক পদ পাওয়ার পর থেকে সে বেপরােয়া হয়ে উঠছে।
তাই রাজনৈতিক পরিচয়ে সে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, ভয়ে কেউ মুখ খুলতে পারছে না। আমি খুব অসহায় হয়ে এবং নিরাপত্তাহীনতায় আপনাদের দ্বারস্থ হয়েছি।
ভিডিও……..
প্রকাশ্য গৃহবধূর শ্লীলতাহানী করলো যুবলীগ নেতা !
প্রকাশ্য গৃহবধূর শ্লীলতাহানী করলো যুবলীগ নেতা !
Gepostet von Barta Bazar am Freitag, 11. September 2020
বার্তাবাজার/অমি