সিনহা হত্যা: আসামি হিসেবে পুলিশ সুপার মাসুদকে অন্তর্ভুক্ত করতে আদালতে আবেদন

সিনহা হত্যা মামলায় আসামি হিসেবে কক্সবাজার পুলিশ সুপার বিএম মাসুদকে অন্তর্ভুক্ত করতে আদালতে আবেদন জানিয়েছেন সিনহার বোন শারমিন শাহরিয়ার।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আদেশ দেয়া হবে। এর আগে গত সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সিনহা নিহতের ঘটনায় ১৩টি সুপারিশ করে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটির সদস্যরা।

এরপর ব্রিফিংয়ে তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমান জানান, সিনহা নিহতের ঘটনায় ৬৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানান, সব দিক পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার চেষ্টা করে সুপারিশমালা তৈরি করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর