নেত্রকোণায় ট্রলারডুবি: নিখোঁজ ১২ জনকে উদ্ধারে চলছে অভিযান

নেত্রকোণার কলমাকান্দার গুমাই নদীতে ৩৬ যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আরও ১২ জনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

সুনামগঞ্জের ধর্মপাশা থেকে নেত্রকোণার ঠাকুরাকোণায় যাওয়ার পথে গতকাল বুধবার সকালে ৩২ থেকে ৩৫ যাত্রী নিয়ে ডুবে যায় একটি ট্রলার। বালুবোঝাই ট্রলারের সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসক।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর