সাবরিনা ও আরিফের বিরুদ্ধে আরো ২জন সাক্ষ্য দেবেন আজ

ভুয়া করোনাভাইরাস পরীক্ষা মামলায় ডা. সাবরীনা চৌধুরী ও আরিফুল হক চৌধুরীসহ ৮ জনের বিরুদ্ধে আরো ২জন সাক্ষ্য দেবেন আজ।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালত সাক্ষ্য দেবেন তারা।

২০শে আগস্ট এ মামলার অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়। মোট ৪২ জন সাক্ষীর মধ্যে ৩ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

অভিযোগপত্রে বলা হয়, করোনা পরীক্ষা জালিয়াতিতে প্রধান ভূমিকা পালন করেছেন জেকেজির সাবরীনা ও তার স্বামী আরিফুল হক চৌধুরী।

মামলার অন্য ৬ আসামি হলেন- জেকেজির সমন্বয়ক সাঈদ চৌধুরী, সাবেক কর্মকর্তা হুমায়ুন কবির, তার স্ত্রী তানজিনা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম ও জেবুন্নেসা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর