ময়মনসিংহ পাওয়ার গ্রিডে ফের আগুন

দুইদিন ব্যবধানে ময়মনসিংহের কেওয়াটখালী ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের ট্রান্সফর্মারে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ময়মনসিংহ বিভাগের চার জেলায় প্রায় দুই ঘন্টা বিদ্যুৎ সর্বররাহ বন্ধ থাকে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কেওয়াটখালী পাওয়ার গ্রীডের সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম।

তিনি জানান, গত মঙ্গলবার পাওয়ার গ্রীড টি টু তে আগুনের ঘটনার পর থেকে ঐ গ্রীড উন্নয়নের কাজ চলছিলো। সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ বিকট শব্দ হয় এবং পাওয়ার গ্রীড টি ওয়ানের ট্রান্সফরমারে আগুল দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে পৌছে আধা ঘণ্টা চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ময়মনসিংহ বিভাগের চার জেলায় প্রায় দুই ঘন্টা বিদ্যুৎ সর্বররাহ বন্ধ থাকে। বেলা সাড়ে ১২ টায় জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

এর আগে মঙ্গলবার পাওয়ার গ্রীড টি টু তে আগুন লাগার দুইদিন পর ফের পাওয়ার গ্রীড টি ওয়ান এ আগুন লাগে। এ ঘটনায় ৮ ঘন্টা পর ময়মনসিংহ বিভাগের চার জেলায় বিদ্যুৎ সর্বররাহ স্বাভাবিক হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর