আজ এটিএম শামসুজ্জামানের জন্মদিন

বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের জন্মদিন আজ। এবারে তিনি ৮০ বছরে পা রাখলেন।

এটিএম শামসুজ্জামান শুধু চলচ্চিত্রেই নয়, টিভি পর্দায়ও সমানভাবে জনপ্রিয় তিনি। এছাড়া একাধারে তিনি নির্মাতা, চিত্রনাট্যকার, কাহিনিকার, সংলাপ রচয়িতা ও গল্পকার।

গত কয়েক বছর ধরে তিনি অসুস্থ হয়ে নিভৃত জীবনযাপন করছেন। বেশ কয়েকবার তাকে হাসপাতালে যেতে হয়েছে। চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি বাড়িতেই রয়েছেন। এটিএম শামসুজ্জামানের জন্মদিনে সুস্থতার জন্য দোয়া চেয়েছে তার পরিবার।

উদয়ন চৌধুরী পরিচালিত ‘বিশকন্যা’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে এটিএম শামসুজ্জামানের সম্পৃক্ততা ঘটে। সেসময় চিত্রনাট্য লেখাতেও জড়িয়ে জড়েন তিনি। প্রায় শতাধিক চলচ্চিত্রের চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন এটিএম।

১৯৬৫ সালে ভিন্ন ধারার অভিনেতা হিসেবে চলচ্চিত্রে আগমন তার। ১৯৭৬ সালে চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের ‘নয়নমণি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। সে ধারাবাহিকতায় একের পর এক চলচ্চিত্রে অভিনয় করেন এই কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান। স্বীকৃতি হিসেবে পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা আর পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর