সুশান্তকেও গ্রেপ্তার করা হতো: তাপসী পান্নু

সুশান্তের মৃত্যুর পর তাপসী পান্নু শুরু থেকে রিয়া চক্রবর্তীকে সাপোর্ট দিয়ে আসছেন। গত ৮ সেপ্টেম্বর মাদক মামলায় রিয়াকে গ্রেপ্তার করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। এনসিবির জিজ্ঞাসাবাদ চলাকালীন রিয়া স্বীকার করেন যে তিনি মাদক কিনেছেন এবং মাদকের জোগান রেখেছেন। কিন্তু সঙ্গে তিনি এও জানিয়েছেন যে নিজে কখনো মাদক নেননি।

তাপসী পান্নু একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন শেয়ার করেছেন যেখানে বলা হয়েছে যে রিয়া নিজে কখনো মাদক নেননি। সেই প্রতিবেদন শেয়ার করে তাপসী লিখেছেন, ‘একটু ঠিক করে নিন। রিয়া মাদক নিত না। তিনি সুশান্তের জন্য মাদক কিন্তু এবং রাখত। তাহলে বলা যেতে পারে সুশান্তকেও গ্রেপ্তার করা হতো, যদি সে বেঁচে থাকতো।’

সঙ্গে ব্যঙ্গ করে তাপসী লিখেছেন, ‘রিয়া নিশ্চয়ই সুশান্তকে মাদক নেওয়ার জন্য জোর করেছে। সুশান্তকে নিশ্চয়ই জোর করে মাদক খাইয়ে দিয়েছে। হ্যাঁ এটাই হয়েছে! আমরা পেরেছি!’ এই পোস্ট করার পরেই নেটিজেনরা তাপসী পন্নুকে আক্রমণ করা শুরু করেন সোশ্যাল মিডিয়ায়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর