করোনা: ভারতে একদিনে শনাক্ত ৯৫ হাজারের বেশি

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। এর মধ্যে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। দেশটিতে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। করোনায় দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক হাজার ১৭২ জনের মৃত্যু হয়েছে।

দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজার ৬২ জনে। আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৫ হাজার ৭৩৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বে একদিনে সংক্রমণের রেকর্ড করলো ভারত।এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ লাখ ৬৫ হাজার ৮৬৩। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৭১ হাজার ৭৮৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭২ হাজার ৯৩৯ জন।

করোনায় আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে মোট ২৭ হাজার ৭৮৭ জনের। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ৯০ জন, কর্ণাটকে ৬ হাজার ৮০৮ জন, দিল্লিতে ৪ হাজার ৬৩৮ জন এবং অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ৬৩৪ জন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর