চার আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

আজ বৃহস্পতিবার থেকে জাতীয় সংসদের শূন্য হওয়া চারটি আসনের উপ-নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেতে আগ্রহীদের কাছে ফরম বিক্রি করা হবে। ফরম বিক্রি চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। আজ সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে এ ফরম দেওয়া হবে।

জানা যায়, ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি করা হবে। ১০ ও ১১ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ফরম পাওয়া যাবে।

প্রার্থীদের সাক্ষাৎকার হবে আগামী ১২ সেপ্টেম্বর বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। সাক্ষাৎকার গ্রহণ করবে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে সংসদীয় বোর্ড।

আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা ও ইসরাফিল আলমের মৃত্যুতে ঢাকা-৫ আসন ও নওগাঁ-৬ আসন শূন্য হয়েছে। এ দুটি আসনের ভোটগ্রহণ হবে আগামী ১৭ অক্টোবর।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর