মসজিদে বিস্ফোরণ: আরো একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আব্দুস সাত্তার নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ৩৭ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জনই মারা গেছেন। আর একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৭ জনের চিকিৎসা চলছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর