বিশ্বে করোনায় আক্রান্ত ২ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৮০ লাখ ছাড়িয়েছে। মৃত্যু ছাড়িয়েছে ৯ লাখ ৭ হাজার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৭ হাজার ৯১৯ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮০ লাখ ১৯ হাজার ৭৭৬ জনে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃত্যু হয়েছে এক লাখ ৯৫ হাজার ২৩৯ জনের। আর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৫ লাখ ৪৯ হাজার ৪৭৫ জন। করোনা আক্রান্তের সংখ্যায় ২য় এবং মৃতের সংখ্যায় ৩য় অবস্থানে উঠে এসেছে ভারত।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর