একটি বিশেষ ফ্লাইটে লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৫৩ বাংলাদেশি। তাদের সঙ্গে লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ব্যক্তির মরদেহও দেশে আনা হয়েছে।
ত্রিপলির বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে, গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) তাদের বহনকারী চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে দূতাবাসের প্রচেষ্টা ও বেনগাজী প্রবাসীদের সহযোগিতা এবং বিশেষত: আইওএম এর সক্রিয় সহায়তায় চার্টার্ড ফ্লাইটে বেনিনা বিমানবন্দর থেকে তাদের দেশে পাঠানো সম্ভব হয়েছে। একই ফ্লাইটে আজদাবিয়াতে সড়ক দূর্ঘটনায় নিহত মোহাম্মদ নুরুল আমিনের মরদেহ ও দেশে পাঠানো হয়েছে।
এছাড়া যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় থাকা আরো কয়েকশ’ বাংলাদেশি স্বেচ্ছায় ফিরতে রাজি হয়েছেন। দুটি চার্টার্ড ফ্লাইটে দ্রুত তাদের ফেরানোর প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/কে.জে.পি