মহম্মদপুরে ধর্ষণের অভিযোগে যুবক আটক

মাগুরার মহম্মদপুরে নিজের শ্যালিকার এক নাবালিকা কন্যার অপহরণ ও ধর্ষণের অভিযোগে মারুফ বিল্লাহ (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহম্মদপুর থানা পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯ টার সময় উপজেলা সদরের শেখ হাসিনা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তি উপজেলার নহাটা ইউনিয়নের নারানদিয়া গ্রামের আজিজুল হকের ছেলে।

মারুফের বিরুদ্ধে তার ভাইরার মেয়েকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে গত আগষ্ট মাসের ২৩শে সেপ্টেম্বর একটি মামলা হয়। এরপর থেকে সে পলাতক ছিল।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর