নাব্য সঙ্কট এবং তীব্র স্রোতের কারণে ১ সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ আছে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল। ফলে দুর্ভোগে পড়েছেন এই নৌরুটের যাত্রীরা। ঘাট এলাকায় ২ সপ্তাহের বেশি সময় ধরে অপেক্ষা করছে প্রায় ২ শতাধিক পণ্যবাহী ট্রাক।
সংকট সমাধানে ২টি চ্যানেলে একাধিক খননযন্ত্র বসিয়ে পলি অপসারণ করা হলেও ঠিক কবে নাগাদ ফেরি চলাচল স্বাভাবিক হবে, তা বলতে পারছে না কেউ। তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। লৌহজং চ্যানেলে ঝুঁকি নিয়ে চলাচল করছে লঞ্চ ও স্পিডবোট। দীর্ঘদিন ধরে পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাকের চালক ও শ্রমিকরা পড়েছেন দুর্ভোগে।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে পূর্ব পার্শ্বের ২৫০ মিটার পলি অপসারণ করা হয়েছে, পশ্চিম পাশে দেড়শ’ মিটার পলি অপসারণ করলেই ফেরি চলাচল করতে পারবে।
বার্তাবাজার/কে.জে.পি