রাজধানীর মিরপুর শাহ আলী মাজার থেকে গত ৫ সেপ্টেম্বর অপহরণ হয় শিশু শাহাদত হোসেন(১২)। ৪ দিন পর বুধবার (৯ সেপ্টেম্বর) সাভারের ভেদ পল্লি থেকে শিশু শাহাদতকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে শাহেরা খাতুন নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শাহ আলী থানার পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর শাহ আলী মাজারে খেলার সময় কে বা কারা শিশু শাহাদতকে অপহরণ করে নিয়ে যায়। ওই দিন শাহ আলী থানায় শাহদতের মা মেরি বেগম একটি অপহরণের মামলা করেন। পুলিশ তদন্তের একপর্যায়ে জানতে পারে শিশু শাহাদতকে সাভারের বেদে পল্লিতে নিয়ে রাখা হয়েছে।
বুধবার বিকেলে শাহ আলী থানার পুলিশ সাভারের বেদে পল্লিতে অভিযান চালিয়ে শিশু শাহাদতকে উদ্ধার করে। এর সঙ্গে জড়িত অভিযোগে শাহেরা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার রাতে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম আসাদুজ্জামান বলেন, অন্যের বাড়িতে কাজ করেন শাহাদতের মা এবং বাসচালকের সহকারী হিসেবে কাজ করেন শাহদতের বাবা। মা-বাবা বাইরে থাকায় শাহাদত তার ছোট দুই ভাইকে নিয়ে খেলা করতে আসে শাহ আলীর মাজারে। এই সুযোগে শাহেরা খাতুন ফুসলিয়ে শাহদাতকে অপহরণ করে নিয়ে যায়। গত বছরও শাহ আলী মাজার থেকে শিশু অপহরণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল এই শাহেরা খাতুন। কয়েক মাস পর কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে আবার অপহরণে যুক্ত হন শাহেরা খাতুন। শিশু অপহরণ করে বিক্রি করাই শাহেরা খাতুনের পেশা।
বার্তা বাজার কে.কে