আবদুল করিম, লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় বিষপানে আফরোজা খানম মুমু (১৮) এক নববধু আত্মহত্যা করেছেন। ২১ মে মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নববধু মারা যান।
গত ১৬ মে বৃহস্পতিবার ওই নববধু বিষপান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত নববধুর দেবর সাইফুল ইসলাম। জানা যায়, গত তিন মাস পূর্বে ইসলামী শরিয়াহ মোতাবেক উপজেলার আধুনগর রূপবান পাড়ার আবুল হাশেমের পুত্র মোঃ শফির সাথে একই ইউনিয়নের উত্তর হরিণা মিয়া পাড়ার নুরুল হকের কন্যা আফরোজা খানম মুমু’র বিয়ে হয়। বিয়ের দেড় মাস পর স্বামী বিদেশ চলে যায়। ঘটনারদিন মেয়ের শ্বশুর বাড়িতে তার মা বেড়াতে আসেন এবং মা- মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই নববধু সকলের অজান্তে বিষপান করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশংকজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নববধু আফরোজা খানম মুমু মারা যায়।