শিবপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ভোলা সদর উপজেলার শীবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের এক দিনমজুরের ৪র্থ শ্রেণীর পড়ুয়া মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশি মালেক মিয়ার বিরুদ্ধে। গত ১৯ আগষ্ট শীবপুর ৮নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুর মা বলেন, আমার মেয়েকে জোরপূর্বক আমার প্রতিবেশি ফুফা শ্বশুর একা পেয়ে ধর্ষণ করে এবং ভয় দেখিয়ে আবারো ধর্ষণের চেষ্টা করেছে।
পরে আমরা বিষয়টি জেনে গেলে স্থানীয় প্রভাবশালী একটি মহল আমাদের চাপ প্রয়োগ করে ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে বলে মালেক তোমাদের বাড়ীতে আর আসবে না। আমরা ভয়ে চুপ রয়েছি এর কয়েক দিন পর অর্থাৎ গত ৬ই সেপ্টেম্বরে আবার আমার বাড়ীতে আসলে আমি নিষেধ করি কেনো এসেছেন তাই আমাকে মালেক ও তার স্ত্রী এবং তার আত্মীয় ছিদ্দিক আমাকে মারধর করেন। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করিয়েছে।

এদিকে এই প্রতিবেদক হাসপাতালে ভুক্তভোগী শিশুর মায়ের বক্তব্য নিতে হাসপাতালে অভিযুক্ত মালেকের ছেলে ব্যাটালিয়ন সদস্য সামছুউদ্দিন সাংবাদিকদের সাথে কথা বলতে নিষেধ করেন এবং এটা ফয়সালা হয়েছে বলে জানান। তবে কি ফয়সালা জানতে চাইলে তিনি বলেন, আমি চাকুরী করি আর কিছু বলতে পারবো না।

অভিযুক্ত মালেক বেপারীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মাইনুদ্দিন বলেন, আমি শুনেছি তবে যে ঘটনা এটা আদালতের বিষয় তাই এড়িয়ে গেছি।

ভোলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইফতারুল হাসান শরীফ বলেন, এই বিষয়ে মেয়ের মা বাদী হয়ে একটি কমপ্লেইন পিটিশন দাখিল করেছেন। তবে বিজ্ঞ আদালত রিপোর্ট এর জন্য সিভিলসার্জন বরাবর পাঠিয়েছে ওই রিপোর্ট হাতে পেলে আমরা আবার কোর্টে দাখিল করবো।

বার্তা বাজার/দুর্জয়

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর