মালয়েশিয়ায় অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেলেন যশোরের অগ্নিদগ্ধ নাহিদ

মালয়েশিয়ার কোয়ান্তান হাসপাতালে চিকিৎসার অভাবে মারা যান সিলিন্ডার বিস্ফোরণে মারাত্মকভাবে আহত নাহিদ হাসান জিন্নাত (২৬) নামে এক যশোর প্রবাসী। স্থানীয় সময় রাত নয়টায় তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। টানা ২৪ দিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করেন নাহিদ। তার গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়া থানার চাপাতলায়।

এ বিষয়ে নাহিদের প্রতিবেশী শফিকুল জানান, ২৪ দিনে হাসপাতালের বিল আসে বাংলাদেশী টাকায় ৩ লক্ষ ৪০ হাজার টাকা, যার মধ্যে অনেক কষ্টে ২ লক্ষ টাকা পরিশোধ করা হয়। বাকি টাকা দিতে না পারায় এক পর্যায়ে বাধ্য হয়ে চিকিৎসা দেয়া বন্ধ করে দেয়া হয়। এরপরই মারা যায় নাহিদ।

নাহিদের সার্বক্ষণিক খোঁজ খবর রেখেছেন জাতীয় শ্রমিক লীগ সভাপতি নাজমুল ইসলাম বাবুল। তিনি বলেন, মূলত টাকার অভাবেই বাঁচানো যায়নি নাহিদকে। যদি আর্থিকভাবে সবার সহযোগিতা পাওয়া যেত তাহলে উন্নত চিকিৎসা পেয়ে হয়তো নাহিদ সুস্থ হয়ে যেতো। বিষয়টি কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনকে অবহিত করা হলেও তারা এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি বলে জানান এ শ্রমিক নেতা।

নাহিদের মরদেহ দেশে নিয়ে আসেতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে বলেছেন নিহত নাহিদের পরিবার। উল্লেখ্য গেলো ১৭ই আগষ্ট রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে পুরো শরীর ঝলসে যায় নাহিদের। সহকর্মীদের সহোযোগীতায় ভর্তি করা হয় পার্শ্ববর্তী কোয়ান্তান হাসপাতালে। দীর্ঘ ২৪ দিন পর এই হাসপাতালেই মৃত্যু হয় তার।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর