ভারত ক্রিকেট দলের ‘সাবেক তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারি বলেছেন, মহামারী করোনাভাইরাসের কারণে চারদিকে যা দেখছি,
যা যে কোন মানুষেই মন খারাপ হয়ে যাওয়ার মতো। এত মৃত্যু! তার মাঝে করোনা তো রয়েইছে। উত্তরপ্রদেশে তিন বছরের মেয়েও ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না! অবাক হয়ে যাচ্ছি! এমনিতেই সংবেদনশীল ছিলাম। কোভিডের জন্য আরও বেশি হয়ে গেছি।
তিওয়ারি আরও বলেন, আমি চাই খেলা ছাড়ার পরেও যেন সবাই আমাকে মানুষ হিসেবে মনে রাখেন, আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যে মানুষের পাশে দাঁড়াতে চাই। মানুষ অনেক বড় ক্রিকেটারকেও মনে রাখে না। কিন্তু একজন ভালো মানুষ হলে সবাই মনে রাখে। সেই চেষ্টাই করছি।’
কেএস/বার্তাবাজার