তিতাসের গ্যাস পাইপ লাইনের উপর দিয়ে মসজিদের স্থাপনা নির্মাণের কারণেই নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেন, তিতাসের গঠিত তদন্ত কমিটির প্রধান আবদুল ওয়াহাব তালুকদার।
আজ(বুধবার) বিকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সন্ধ্যায় গণমাধ্যমকে এমনটা জানান তিনি। এসময় তিতাসের তদন্ত কমিটির প্রধান বলেন, মসজিদে বিস্ফোরণের কারণ উদঘাটনের জন্য অনুসন্ধান করে দেখা গেছে মসজিদের বাইরে পূর্বপাশের গলিতে রাস্তার নিচে গ্যাস পাইপ লাইনে ছয়টি লিকেজ রয়েছে। পরে লিকেজগুলো বন্ধ করে দেওয়া হয় এবং মসজিদের ভেতরে পানি দিয়ে গ্যাস লাইনে গ্যাস সরবরাহের মাধ্যমে পরীক্ষা করা হলে মসজিদের ভেতরে কোনো লিকেজের সন্ধান মেলেনি।
তবে মাটি খুঁড়ে দেখা গেছে- তিতাস গ্যাস পাইপ লাইনের উপর দিয়ে মসজিদটির বেশ কিছু স্থাপনা নির্মাণ করার কারনেই পাইপে লিকেজ সৃষ্টি হয়। আর সেই লিকেজ থেকেই এ ভয়াবহ বিস্ফোরণের সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।
কেএস/বার্তাবাজার