যশোর বেনাপোল সীমান্ত থেকে শিশু সহ ৭ রোহিঙ্গা আটক

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ৭ রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তবে এসময় কোন মানব পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার (৯ সেপ্টেম্বর) ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই এলাহী বিষয়টি নিশ্চিত করে বলেন, বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে সাত রোহিঙ্গা ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা হলেন, মৃত আবুল হোসেনের ছেলে মোঃ আব্দুল হালিম (৩৩), মোঃ হাসেম আলীর ছেলে মোঃ কাওছার আলী (২২), দুলু মিয়ার মেয়ে মোছাঃ খুশি বেগম (২১), শামসুল আলমের ছেলে সৈয়দুল কাউসার (২১), সৈয়দ আহমেদের মেয়ে মোছাঃ কোনইস বিবি (২৭), নুরুল হকের মেয়ে মোছাঃ দিলজান খাতুন (১৬), কাউছার আলীর ১৮ মাস বয়সী ছেলে মো: সালমান। আটককৃতরা সবাই টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান বলেন, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে ৭ রোহিঙ্গাকে আটক করে থানায় হস্তান্তর করেছে।তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

বার্তা বাজার/দুর্জয়

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর