শেরপুরে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, দুই ছেলে আটক

শেরপুরের নকলায় নিখোঁজের ৩ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে কোহিনুর নামের এক গৃহবধুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার টালকি ইউনিয়নের রাস্তা সংলগ্ন একটি পরিত্যক্ত ডোবায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

কোহিনুর স্থানীয় কৃষক দুলু মিয়ার স্ত্রী ও ৪ সন্তানের জননী।

এদিকে ওই গৃহবধূর লাশের সন্ধান পাওয়ার পর থেকে স্বামী দুলু মিয়া পলাতক রয়েছে এবং তার দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিলো, দুলু মিয়া প্রায়ই কারণে অকারণে স্ত্রী কোহিনুর বেগমকে শারীরিক নির্যাতনসহ অকথ্য ভাষায় গালি-গালাজ করত। এরই মধ্যে গত ৬ সেপ্টেম্বর রাত ৮টার পর থেকে নিখোঁজ হয় গৃহবধূ কোহিনুর বেগম। পরে বুধবার সকাল ১১টার দিকে কোহিনুরের লাশ উদ্ধার হয়।

বার্তা বাজার/দুর্জয়

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর