তৃতীয়বারের মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যাত্রা শুরু করেছে শিক্ষার্থীদের নোবেল খ্যাত আন্তর্জাতিক উদ্যোক্তা প্রতিযোগিতা “হাল্ট প্রাইজ”। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জুম প্লাটফর্মে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.মো.দিদার -উল-আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মোহাম্মদ ফারুক উদ্দিন। প্রোগ্রামের সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স (আইআইএস) এর সহকারী অধ্যাপক উম্মে হাবিবা এবং সঞ্চালনায় ছিলেন হাল্ট প্রাইজের নোবিপ্রবি ক্যাম্পাসের ক্যাম্পাস ডিরেক্টর সাবিহা তাসমিম।
প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবির ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন ,ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স (আইআইএস) এর সহকারী অধ্যাপক (শামীমা ইয়াসমিন,রাজেশ কুমার দাশ) এবং প্রভাষক (মো.ইমদাদুল ইসলাম,মো.আবদুল করিম)।
নোবিপ্রবিতে হাল্ট প্রাইজের বিগত ২ বছরের কার্যক্রম ও সাফল্যযাত্রা তুলে ধরে এইবারের নতুনভাবে কার্যক্রম পরিচালনার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড মোঃফারুক উদ্দিন বলেন, হাল্ট নোবিপ্রবির সম্মান বাড়িয়ে দেওয়ার সাথে সাথে সারা বিশ্বের বুকে নোবিপ্রবিকে পরিচয় করেই দিচ্ছে।
উদ্বোধন শেষে উপাচার্য তাঁর বক্তৃতায় বলেন, ক্লাস লেকচার ও পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যখন কো-কারিকুলাম এক্টিভিটিস হিসেবে হাল্ট প্রাইজ এর মত উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তখন তাদের মেধা ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে। তিনি হাল্ট প্রাইজ এর উত্তোরত্তোর সফলতা কামনা করেন।তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন সর্বদা হাল্টে প্রাইজের মত আয়োজনের সাথে যেন সকল শিক্ষার্থী সম্পৃক্ত থেকে তাদের উজ্জ্বল ভবিষ্যতে গড়ার চেষ্টা করে।
এছাড়াও প্রোগ্রামে হাল্ট প্রাইজের নোবিপ্রবি ক্যাম্পাসের আয়োজক দলের সদস্যবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
বার্তা বাজার/দুর্জয়