শরণখোলায় মাছের ঘেরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন

বাগেরহাটের শরণখোলায় দরিদ্র মৎস্যচাষী সোবাহান ফরাজীর ঘেরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মৎস্যচাষী।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী সোবাহান ফরাজী জানান, মঙ্গলবার সকাল থেকে মাছ মরতে শুরু করে। বুধবার সকালের মধ্যেই গলদা, বাগদা, রুই, কাতলা, কোরালসহ ঘেরের সমস্ত মাছ মরে ভেসে ওঠে। বাড়ির সামনে অন্যের কাছ থেকে দুই বিঘা জমি লিজ নিয়ে মাছের ঘের করেছেন বলে জানান তিনি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, অভিযোগ পেয়ে ক্ষতিগ্রস্ত মৎস্য ঘের পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার/দুর্জয়

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর