ফেন্সিডিল পাচারকালে পুলিশ সদস্যসহ আটক ৩

মেহেরপুরের গাংনীতে পাচারের সময় ১শ’ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। বুধবার ভোর ০৫ টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার বাউট গ্রামের কাবরানেট ছেলে হাসিবুল ইসলাম(৩০) ও মৃত শফিরুল ইসলামের ছেলে আসাদুল(২৭) এবং ছাতিয়ান গ্রামের বাবুল হোসেনের ছেলে পুলিশ সদস্য ইমরান হোসেন বিদ্যুৎ(২৫)।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী বার্তা বাজারকে জানান, মেহেরপুর গাংনী উপজেলা কালিতলা কল্যাণপুর ৩ রাস্তার মোড়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে ১শ’ বোতল ফেন্সিডিলসহ হাসিবুল, আসাদুল ও পুলিশ সদস্য ইমরান হোসেন বিদ্যুৎকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য,ইমরান হোসেন বিদ্যুৎ চুয়াডাঙ্গা পুলিশ লাইনে কর্মরত।

বার্তা বাজার/দুর্জয়

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর