টাঙ্গাইলে লোহার সিন্দুক উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধুসেতু পূর্বপাড় গোলচত্বর এলাকা থেকে একটি তালাবদ্ধ পুরনো লোহার সিন্দুক উদ্ধার করেছে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশ। বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে সিন্দুকটি উদ্ধার করা হয়। সিন্দুকটি নিয়ে জনমনে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়-বঙ্গবন্ধুর সেতুপূর্ব গোলচত্বরের দক্ষিণে একটি পেয়ারা বাগানের পাশ থেকে সিন্দুকটি পাওয়া যায়। চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার দর্শনা বাজারের সমরেশ পাত্র (জুয়েলারি) দোকান থেকে দিবাগত রাতে সিন্ধুকটি চুরি হয় বলে পুলিশ জানায়।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ মো. কাজী আয়ুবুর রহমান জানান, গত মঙ্গলবার রাতের কোন এক সময়ে চোরচক্র সিন্দুকটি ফেলে রেখে যায়। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যেমে খবর পেয়ে সিন্দুকটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তালাবদ্ধ সিন্দুকটি খোলার জন্য দর্শনা থেকে লোক আসতেছে বলেও জানান তিনি।

বার্তা বাজার/দুর্জয়

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর