লালমনিরহাট সদর উপজেলাধীন মোগলহাট ইউনিয়নের রত্নাই নদীর তীর থেকে মোঃ সাইদুল ইসলাম সাধু(৫৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
মৃত সাধু মোগলহাট ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের ভারালদা বাজার এলাকার বাসিন্দা মৃত নিজাম উদ্দিন এর ছেলে।
জানা যায়, গতরাতে জুয়া খেলা অবস্থায় কথিত ডিবি পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে নদী সাঁতরানোর সময় অসুস্থ হয়ে পড়ে সাধু। এরপর স্থানীয় একজনের বাড়িতে আশ্রয় নেয় এবং তার সাথে থাকা দুই ভাতিজাকে বাড়িতে যেতে বলে। সাধুর ভাতিজারা তাকে রেখে বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পরে সাধুকে নিতে আসলে আশ্রয়দাতা সিরাজ উদ্দিন জানায় সে চলে গেছে। এরপর অনেক খোঁজাখুঁজি করে সাধুকে পাওয়া যায়নি এবং মোবাইলে কল দিলে তা রিসিভ হয়নি।
এরপর আজ বুধবার(৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা নদীর তীরে সাধুর লাশ দেখতে পারে।লাশের পাশে মোবাইল ও স্যান্ডেল পাওয়া যায় এবং নাকমুখ দিয়ে রক্ত ও ফ্যানা বেরুনো ছিলো। ধারনা করা হচ্ছে রাত আনুমানিক আড়াইটার দিকে সাধুর মৃত্যু হয়।
লালমনিরহাট ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গত রাতে ওই স্থানে লালমনিরহাট ডিবি পুলিশের কোন ডিবি টিম কোন অভিযানে যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম বলেন,মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।রিপোর্ট আসলে মৃত্যুর কারন জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বার্তা বাজার/দুর্জয়