সাধারনত ২০ ওভারের ম্যাচে এক বোলারের ভাগে ৪ ওভার করে থাকে। যার ফলে একটি ম্যাচে কমপক্ষে পাঁচজন বোলার হাত ঘুরিয়ে থাকেন। তবে এই নিয়মটায় পরিবর্তন চান অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন।
সাবেক এই লেগ স্পিনার মনে করেন, টি-টোয়েন্টিতে যদি একজন বোলার যদি ৪ ওভারের বদলে পাঁচ ওভার করার সুযোগ পায়, তবে খেলাটা আরও আকর্ষণীয় হবে। আইপিএলের মতো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে এই নিয়মটা চালু করা যায় কি না, সেজন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির কাছে প্রস্তাবও দিয়েছেন ওয়ার্ন।
চলতি মাসের ১৯ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএলের তেরতম আসর। ইতিমধ্যে টুর্নামেন্টটির প্রস্তুতি নিজ
চোখে দেখতে দুবাই গেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার উদ্দেশ্যে ওয়ার্নের বার্তা, আইপিএলে প্রতি বোলারের হাতে পাঁচ ওভার করে দেয়া হোক।
সাবেক এই অজি ক্রিকেটারের এমন প্রস্তাবে সমর্থন জানিয়েছেন অনেকেই। যাদের মধ্যে অনেকেই মনে করেন, নিয়মটা আরও আগে চালু হওয়া উচিত ছিল টি-টোয়েন্টিতে।
কেএস/বার্তাবাজার