ভারতে তেলেগু টিভি অভিনেত্রী শ্রাবণী কোন্দাপালির (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এই অভিনেত্রী ‘মানাসু মামাতা’ টিভি সিরিয়ালে কাজ করে বিশেষ পরিচিতি পান।
গত ৮ সেপ্টেম্বর ভারতের হায়দরাবাদের মধুরানগরে শ্রাবণীর গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় নিজ বাড়ির বাথরুমে তাকে পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন শ্রাবণী।
স্থানীয় পুলিশ ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে। পরিবারের দাবি, কয়েকদিন আগে শ্রাবণীকে হয়রানি ও হেনস্তা করছে দেবরাজ রেড্ডি নামের এক ব্যক্তি। দেবরাজের অপমান সহ্য করতে না পেরে শ্রাবণী আত্মহত্যার পথ বেছে নেয়। অন্ধ্র প্রদেশের কাকিনাড়া অঞ্চলের বাসিন্দা দেবরাজ রেড্ডি।
তেলেগু ৩৬০ জানিয়েছে, টিকটকে দেবরাজের সঙ্গে পরিচয় শ্রাবণীর। তারপর শ্রাবণী ও দেবরাজের বন্ধুত্ব গড়ে ওঠে এবং প্রায়ই তারা দু’জন দেখা করতেন। সম্প্রতি শ্রাবণীকে হেনস্তা করে আসছে দেবরাজ। এরপরই অভিনেত্রী শ্রাবণী উদ্বিগ্ন হয়ে পড়েন। পরিবারের দাবি, অভিনেত্রী শ্রাবণীকে ফোনে সম্মানহানির হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতেন দেবরাজ রেড্ডি। এই কারণেই শ্রাবণী অত্মহত্যার চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
এই ঘটনায় শ্রাবণীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের হয়েছে।
বার্তা বাজার কে.কে