কুড়িগ্রামে রেল লাইনের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে ষ্টেট ডিপার্টমেন্ট। বুধবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অভিযানে কুড়িগ্রাম নতুন রেল ষ্টেশন হতে চিলমারী উপজেলার রমনা রেল ষ্টেশন পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকাব্যাপী লাইনের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় লাইনের একদিকে ৩০ ফুট ও অন্যদিকে ৯০ ফুটের মধ্যে অবস্থিত কাচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেন তারা।
রেলের নিয়মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান করা হচ্ছে বলে জানান বিভাগীয় ষ্টেট অফিসার পুর্নেন্দু দেব।
এসময় আইনশৃঙ্খলা রক্ষায় রেল পুলিশের পাশাপাশি থানা পুলিশও সহযোগিতা করে।
বার্তা বাজার/দুর্জয়