সেপটিক ট্যাংকে নেমে লক্ষ্মীপুরে দুই শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের হোগল ডগী গ্রামে এ ঘটনা ঘটে। অতিরিক্ত গ্যাস জমে অক্সিজেনের অভাবে এবং তাদের অসচেতনতায় এ মৃত্যুর কারণ বলে জানায় পুলিশ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা দিন মোহাম্মদের ছেলে ওমর ফারুক (২৪) ও বাসু মিয়ার ছেলে কামাল হোসেন।

পুলিশ, ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা জানান, স্থানীয় দুলু হাজী বাড়ীর মিজানের নির্মনাধীন বিল্ডিংয়ের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান ৩ জন নির্মাণ শ্রমিক।

এসময় সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন শ্রমিক ফারুক। কিছু সময় পর ট্যাংকের ভেতর থেকে সে (ফারুক) বের না হলে অপর শ্রমিক কামাল নিচে নামেন। এ দুই শ্রমিকের কোন সাড়া শব্দ না ফায়ার সার্ভিসের খবর দিলে তারা এসে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বার্তা বাজার/দুর্জয়

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর