অনিয়মের অভিযোগে বরখাস্তের পর ইউপি চেয়ারম্যান আটক

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান ইনামুল হাসানকে আটক করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।

আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে পৌরসভাধীন বাঁকাইল কামারবাড়ী ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ইনামুল হাসানের বিরুদ্ধে একটি নন-এফআইআর মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছিল আদালত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করীম জানান, ‘ইনামুল হাসানের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ২০ মে বিভিন্ন অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার বিভাগের একটি আদেশে গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইনামুল হাসান ও একই ইউপির ছয় সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

বার্তা বাজার/দুর্জয়

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর