বরিশালে ত্রিমুখী সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী নিহত

বরিশালের উজিরপুরে অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৬জন নিহত হযেছেন। নিহতদের মধ্যে দুইজন নারীও রয়েছেন। বুধবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে বাস, কাভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে ঘটে।

এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান জানান, ঢাকা থেকে শিশুর মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি ঝালকাঠির উদ্দেশ্যে যাচ্ছিল। দুর্ঘটনা কবলিত স্থান অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এসময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মুহুর্তেই অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। অ্যাম্বুলেন্সে থাকা সকল যাত্রী নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সংবাদ পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা অ্যাম্বুলেন্সের মধ্যে আটকে পড়া মরদেহগুলো উদ্ধার করে। তবে এখনো নিহতদের পরিচয় জানা যায়নি।

বার্তা বাজার/দুর্জয়

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর