শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে নামার আগে আরো তিনটি ম্যাচ খেলবে মুমিনুলরা

করোনায় দীর্ঘ ৮ মাসের বিরতি কাটিয়ে শ্রীলঙ্কা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন টাইগাররা। সাদা পোশাকে এমনিতেই পারফরম্যান্স ভালো নয় ক্রিকেটারদের। এর মধ্যে এতোটা বিরতির পর ক্রিকেটে সাদা পোশাকে ফেরাটা কেমন হবে সেটা নিয়েও বড় ভয়৷ তবে এই ভয় কাটাতে মূল সিরিজের আগে ৩ টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে বিসিবি।

শ্রীলঙ্কা সিরিজের আগে বাংলাদেশ দলের ক্রিকেটাররা একক অনুশীলনের অনুমতি পেলেও লঙ্কান ক্রিকেটাররা খেলছে ঘরোয়া লিগ। বলা যায়, বেশ ভালোই প্রস্তুতি নিচ্ছে স্বাগতিকরা।

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে বাংলাদেশের ঘরোয়া লিগ শুরুর কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তাই প্রস্তুতি ম্যাচও খেলা হচ্ছে না দেশে।

করোনা ঝুঁকি এড়ানো ও প্রস্তুতি ম্যাচের জন্য শ্রীলঙ্কায় লম্বা বহর নিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে এইচপি দলের সাথে ২ টি প্রস্তুতি ম্যাচ খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা। লঙ্কান এ দলের সাথেই একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মুমিনুলরা।

এ মাসের ২৭ তারিখ প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে টাইগাররা। সাথে থাকবে এইচপি দলও৷ সফরে এইচপি দলের সঙ্গে দুটি তিন দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ ও ১১ অক্টোবর এবং লঙ্কা ‘এ’ দলের (প্রেসিডেন্ট একাদশ) বিপক্ষে ১৮ অক্টোবর আরো একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

এইচপি দলের সাথে প্রস্তুতি ম্যাচ শেষে চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি। এরপর এইচপি দল ও জাতীয় দলের চূড়ান্ত দলের ক্রিকেটাররা দুই ভাগে আলাদা হবেন। ১৮ অক্টোবর লঙ্কান এইচপি দলের বিপক্ষে মাঠে নামতে পারে বিসিবির এইচপি দল। আর মুমিনুলরা প্রথম টেস্ট খেলতে নামবে ২৪ অক্টোবর।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর