সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে নিজের সন্তোষ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপ।
বুধবার (৯ সেপ্টেম্ব) সকাল ১১টায় ত্রাণ প্রতিমন্ত্রী সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে হাসপাতালে ভর্তি সকল রোগীদের সাথে কথা বলেন ও হাসপাতালের চিকিৎসা সেবা দেখে সন্তোষ প্রকাশ করেন।
এর আগে প্রতিমন্ত্রী সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে ডা. মোঃ এনামুর রহমান সরণি ও স্বাস্থ্য কমপ্লেক্সমুখী রাস্তার উদ্বোধন করেন।
গণমাধ্যমকে ডা. এনাম এসময় জানান, সাভার ও আশুলিয়ায় যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় আরও বলেন, সাভার ও আশুলিয়ায় এক ইঞ্চি অবৈধ গ্যাস সংযোগ থাকবে না। ইতিমধ্যে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন কার্যক্রম চলছে, যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়ায় থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে ও বেশ কয়েকজনকে এ অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।
গণমাধ্যমকর্মীদের আরেক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে হতাহতদেরকে আর্থিক সহয়তা দেওয়া হয়েছে ও আহতের সুচিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত সকল মানুষকে সাহায্য করা হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সাভার পৌরসভার নিজস্ব অর্থায়নে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা ও সরণির কাজ সম্পন্ন হয়েছে। রাস্তাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ডাকবাংলা পর্যন্ত চলে গেছে।
রাস্তা ও সরণি উদ্বোধনকালে এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গণি,
ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাঃ সায়েমুল হুদা সহ আরো অনেকে।
বার্তাবাজার/অমি