মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে পানিতে ডুবে আমির হামজা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু আমির হামজা কাজীপুর গ্রামের মোল্লাপাড়ার বিপ্লব হোসেনের ছেলে।

আজ বুধবার দুপুর ২টার দিকে বাড়ির পার্শের একটি পুকুর থেকে শিশু আমির হামজার ভাসমান মরদেহ উদ্ধার করে প্রতিবেশীরা।

স্থানীয়রা ‘বার্তা বাজার’ কে জানান, আমির হামজা বাড়ির পার্শের একটি পুকুর পাড়ে খেলা করছিল। সে দীর্ঘক্ষণ বাড়িতে ফিরে না আসলে,তার পরিবারের লোকজন খোঁজাখুজি করে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসমান মরদেহ উদ্ধার করে। খেলার সময় অসাবধানবশত পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান শিশু আমির হামজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর