সাইবার হামলার শঙ্কায় দেশের ব্যাংকগুলো

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরির ঘটনার সাড়ে ৪ বছর পর এবার উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপের সাইবার হামলার শঙ্কার মধ্যে দেশের ব্যাংকগুলোও। উত্তর কোরিয়ার ‘বিগল বয়েজ’ নামের ১ হ্যাকার গ্রুপের অর্থ চুরির উদ্দেশ্যে দেশে ব্যাংকগুলোতে সাইবার হামলায় চেষ্টা করছে। বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ড রেসপন্স টিম-সার্টসহ আন্তর্জাতিক বেশ কয়েকটি গয়েন্দা সংস্থার পর্যবেক্ষণে।

বিশ্লেষকরা বলছেন, সব সময়ের জন্যই সাইবার হামলা মোকাবেলায় ব্যাংকগুলোর নিজস্ব শক্ত নিরাপত্তা সিস্টেম থাকতেই হবে।

দেশিয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ সতর্ক করছে, অর্থ চুরির উদ্দেশ্যে দেশে ব্যাংকগুলোতে সাইবার হামলায় চেষ্টা করছে ‘বিগল বয়েজ’ নামে একটি হ্যাকার গ্রুপ। এরইমধ্যে দেশের ৩টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্কে হ্যাকার গ্রুপটির ম্যালওয়ারের অস্তিত্বও মিলেছে। হ্যাকার গ্রুপটি মূলত পয়েন্ট অব সেলস-পিওএস, এটিএম লেনদেন ও এটিএমে অর্থের স্থিতি অনুসন্ধানের চেষ্টা করছে।

তাই এইমধ্যে অনেক ব্যাংক এটিএম ও অনলাইন ব্যাংকিং কার্যক্রম রাতে সীমিত করেছে। বেশিরভাগ ব্যাংক কার্ডে ও অনলাইনে বিদেশে লেনদেন বন্ধ করে দিয়েছে অথবা তদারকি বাড়িয়েছে।

ব্যাংকগুলো সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করার উদ্যোগের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। সাইবার হামলা ঠেকাতে সর্ব্বোচ্চ সতর্কতার পরামর্শ দিয়েছেন তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্টরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর