নাফনদী সীমান্তে মালিক বিহীন ইয়াবাসহ নৌকা জব্দ

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচার কালে ১লাখ ২০হাজার পিস ইয়াবা বড়িসহ ১টি কাঠের নৌকা জব্দ করেছে ২বিজিবি। এসময় পাচার কজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে টেকনাফ লাফার ঘোনা এলাকা থেকে এসব মাদক ও নৌকা জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।

বিজিবি অধিনায়ক জানান, মিয়ানমার থেকে একটি মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে জওয়ানরা নাফনদী বরাবর বিআরএম-৫ পয়েন্টের দক্ষিণে লাফারঘোনা পয়েন্টে অবস্থান নেয়। কিছুক্ষণ পর কয়েকজন লোক একটি হস্তচালিত নৌকা নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে অনুপ্রবেশ করে।

এসময় বিজিবি জওয়ানদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা ফেলে কেওড়া আড়ালে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে নৌকাটি তল্লাশী করে ২টি বস্তা ভর্তি ১লাখ ২০ হাজার ইয়াবা বড়িসহ নৌকাটি জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা পরবর্তীতে বিনষ্ট করণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির এই কর্মকর্তা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর