কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদকে সঠিকভাবে খনন, নদ তীরবর্তী এলাকায় বাঁধ সংরক্ষণ, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সহায়তার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি।
বুধবার (৯ সেপ্টেস্বর) দুপুর ১২ ঘটিকায় কুড়িগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে গণকমিটির রায়গঞ্জ ইউনিয়ন শাখার পক্ষ থেকে এই স্মারকলিপিটি জমা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গণকমিটির কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব শামসুজ্জামান সুজা, সাবেক সহসভাপতি আব্দুল কাদের, কেন্দ্রীয় কমিটির সাবেক রেল বিষয়ক সম্পাদক শেখ জাহিদুল ইসলাম, রায়গঞ্জ শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল মিলু প্রমুখ।
এসময় গণকমিটির নেতৃবৃন্দ বলেন, দুধকুমর নদের ভাঙনে ক্ষতিগ্রস্থরা মানবেতর জীবন-যাপন করছে।তাদের পুনর্বাসন জরুরী। আমরা প্রধানমন্ত্রীর কাছে তাদের পুনর্বাসন দাবি করেছি। এছাড়াও নদী ভাংগন রোধে দুধকমর নদকে সঠিকভাবে পুনরায় খনন ও বাধসমুহ সংরক্ষণের কথা বলেছি। আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবীগুলোয় গুরুত্ব বিবেচনা করে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন।
উল্লেখ্য যে উক্ত দাবিতে গত ৬ সেপ্টেম্বর দুধকুমর পাড়ে মানববন্ধন করেছে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির রায়গঞ্জ শাখার নের্তৃবৃন্দ।
বার্তাবাজার/অমি