পাবনায় বিট পুলিশিং প্রশিক্ষণ কর্মশালা ও বিট রেজিস্টার বিতরণের উদ্বোধন

পাবনায় পুলিশি সেবা জনগণের দরগোড়ায় পৌঁছায়ে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং প্রশিক্ষণ কর্মশালা ও বিট রেজিস্টার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় পাবনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ এর শহীদ বীরমুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে অনুষ্ঠিত দুইদিনব্যাপী বিট পুলিশিং প্রশিক্ষণ কর্মশালা ও বিট রেজিস্টার বিতরণের উদ্বোধন করেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ডিএসবি) শামিমা আক্তার, পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর