বিস্ফোরণের ঘটনায় মসজিদ কমিটির সঙ্গে তিতাসের গোপন বৈঠক!

নারায়ণগঞ্জের তল্লা বাইতুল সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মৃত্য হয়েছে ২৮ জনের। মসজিদ কমিটি ও তিতাস গ্যাসের দিকে যখন এই ভয়াবহ দুর্ঘটনার অভিযোগের আঙুল উঠেছে। ঠিক তখনই তদন্ত কমিটির জিজ্ঞাসাবদের নামে গোপনে বৈঠক করছে অভিযুক্তরা নিজেই। বৈঠকে কি আলোচনা হয়েছে তা মুখ খুলেনি তিতাস অফিস তবে মসজিদ কমিটির সভাপতি কিছুটা তথ্য দিয়েছে।

গতদিন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের কার্যালয়ে মসজিদ কমিটিকে জিজ্ঞাসাবাদের নামে বিকেল থেকে সাড়ে ৬টা পর্যন্ত তাদের সঙ্গে বৈঠক করে তিতাসের গঠিত তদন্ত কমিটি। বৈঠক চলাকালীন পরোটা সময় জুড়েই তিতাস কার্যালয়ের প্রধান ফটকে ছিল পুলিশ ও আনসার সদস্যদের পাহারা। এমনকি সাংবাদিক প্রবেশেও নিষেধাজ্ঞা ছিল সেসময়। এই দীর্ঘ বৈঠক শেষে বৈঠক বিষয়ে মুখ খুলতে নারাজ তিতাসে গঠিত তদন্ত কমিটি। তবে কিছু প্রশ্নের উত্তর দিয়েছে মসজিদ কমিটি।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর