ইউএনওর উপর হামলায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। কেউ যেন অপরাধীদের বাঁচাতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হবে।

আজ বুধবার সকাল ১১টায় স্পীকার শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনো অপরাধীকে দায়মুক্তি দেয় না। ওয়াহিদা খানমের ওপর আক্রমনের ঘটনায় সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে অপরাধীকে ধরা হয়েছে, এবং এর পিছনে কারা মদদদাতা আছেন তাদেরকেও বের করা হবে। অপরাধীদের শাস্তি হবেই।”

এসময় প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের অনুরোধ করে বলেন, তারাও যেন এই ধরনের অপরাধীদের বাঁচাতে চেষ্টা না করেন। এছাড়া আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, দেশে যাতে একজন মানুষও গৃহহীন না থাকে সে লক্ষ্যেই আশ্রয়ন প্রকল্প ২ এর কাজ চলছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর