অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি পুলিশের চার সদস্যকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে কক্সবাজার আদালতে আনা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে র্যাবের একটি দল কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করা হয়েছে।
সিনহা হত্যা মামলার চার আসামি হলেন- পুলিশের উপপরিদর্শক লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন।
স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহনের জন্য আদালতের খাস কামরায় তাদের গ্রহণ করার কথা রয়েছে।
আদালতের খাস কামরায় তাদের গ্রহণ করার কথা রয়েছে। এর আগে সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
র্যাব-১৫ কক্সবাজারের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২৪ আগস্ট সিনহা হত্যা মামলার আসামি পুলিশের ৪ সদস্যকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। আদালতের আদেশ পেয়ে গত ৬ সেপ্টেম্বর পুলিশের চার সদস্যকে দ্বিতীয় দফা রিমান্ডের জন্য জিজ্ঞাসাব
বার্তাবাজার/অমি