আবরার হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি আজ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ বুধবার (৯ সেপ্টেম্বর)। ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর কামরুজ্জামানের আদালত এই শুনানি হবে।

এর আগে, গত ২ সেপ্টেম্বর ২৫ আসামির মধ্যে গ্রেফতার ২২ জনের উপস্থিতিতে অভিযোগ গঠন শুরু হয়। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। মামলার ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়।

গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। পর দিন আবরারের বাবা চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর