ভারতে একদিনে করোনা শনাক্ত ৯০ হাজার

করোনায় বিপর্যস্ত ভারতে দিন দিন করোনার সংক্রমণ বেড়েই চলেছে। দেশটিতে একদিনে ফের ৯০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

ওয়ার্ল্ডো মিটারের তথ্য মতে, মঙ্গলবার একদিনে ভারতে করোনা শনাক্ত হয়েছে ৮৯ হাজার ৮৫২ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ১০৭ জনের।

এর আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ৭৫ হাজার ২২ জনের। ওই দিন মৃত্যু হয়েছে ১ হাজার ১২৯ জনের। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে এখন পর্যন্ত ৪৩ লাখ ৬৭ হাজার ৪৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭৩ হাজার ৯২৩ জনের।

ভারতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ লাখ থেকে ৪০ লাখ হতে সময় লেগেছে মাত্র ১৩ দিন। করোনা-বিধ্বস্ত যুক্তরাষ্ট্রেও সংক্রমণে এর চেয়ে বেশি সময় লেগেছিল।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর